জেদ্দা বিমানবন্দর টার্মিনালে পড়ে গিয়ে বাংলাদেশি হাজির মৃত্যু

news-image

জেদ্দা প্রতিনিধি: মঙ্গলবার সকালে জেদ্দা বিমানবন্দরে হঠাৎ পড়ে গিয়ে বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ আব্দুল হামিদ। বাড়ি নওগা জেলায়। তিনি স্ত্রী সহ পবিত্র হজ পালন করতে সৌদি আরব এসেছিলেন।

মোহাম্মদ আব্দুল হামিদের পাসপোর্ট নাম্বার – BM0811681. হজ পালন করতে আসা রিক্রুটিং এজেন্সির নম্বর Agency: 1017 (R1A45B645B).
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে সৌদিয়া এয়ার লাইন্সের SV 3852 ফ্লাইটে বাংলাদেশ যাওয়ার জন্য ফ্লাইট এর সকল প্রস্তুতি শেষ করে ফ্লাইটের চেক-ইন শুরু হওয়া মাত্র উঠে দাঁড়িয়ে তিনি ভেতরে যাওয়ার জন্য দুই কদম যেতেই হঠাৎ পড়ে যান। তাৎক্ষণিক তাকে জেদ্দা বিমানবন্দর সিভিল এভিয়েশন ও জেদ্দা হজ টার্মিনালের মেডিকেল সেন্টারে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এসময় সাথে থাকা আব্দুল হামিদের স্ত্রীর কান্নায় বিমানবন্দরে শোকের ছায়া নেমে আসে। পবিত্র হজ পালন শেষে বাড়ি যাওয়ার ঠিক আগ মুহূর্তে আব্দুল হামিদের মৃত্যুতে বিমানবন্দরের সবার চোখেই পানি চলে আসে।
এ বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করতে আসা ১২৪ জন হাজির মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার