জেআরসির বৈঠকে তিস্তা চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশের

news-image

কূটনৈতিক প্রতিবেদক : নয়দিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনে এ বৈঠক চলে।

১২ বছর পর অনুষ্ঠিত জেআরসির বৈঠকে তিস্তার পানিবণ্টন চুক্তি দ্রুত বাস্তবায়নে ভারতের প্রতি জোর দাবি জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টার আশ্বাস পেয়েছে ঢাকা। গতকাল রাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেআরসির বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যকার জয়েন্ট রিভার কমিশন (জেআরসি) বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে এক যুগ ধরে ঝুলে থাকা তিস্তার পানিবণ্টন চুক্তি সইয়ের জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এ অনুরোধের পরিপ্রেক্ষিতে চুক্তিটি সই করতে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেছে ভারত। সেপ্টেম্বরে রাষ্ট্রীয় সফরে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরের আগে জেআরসির বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি ভারতীয় আন্তঃনদী সংযোগ প্রকল্প নিয়েও আলোচনা হয়।

সর্বশেষ ২০১০ সালে দুই দেশের মধ্যে এমন বৈঠক হয়েছিল জানিয়ে ঢাকার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবারের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পানি সম্পদ মন্ত্রী গাজেন্দ্র সিং সিখাওয়াত।

বৈঠকে দুই দেশের পানিসম্পদ সংশ্লিষ্ট প্রায় সব বিষয়েই কমবেশি আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের অভিন্ন নদী গঙ্গা, তিস্তা, মুন, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা, দুধ কুমার এবং কুশিয়ারা নদী নিয়ে আলোচনা হয়।

এছাড়া বন্যা সংক্রান্ত তথ্য বিনিময়, নদীর তীর রক্ষণাবেক্ষন, অভিন্ন অববাহিকা ব্যবস্থাপনা, ভারতীয় আন্তঃনদী সংযোগ প্রকল্পের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। অন্তর্বর্তীকালীন পানিবণ্টন চুক্তির জন্য খসড়া তৈরিসহ অভিন্ন নদীর তথ্য বিনিময়ে জেআরসি বৈঠকে একমত হয় বাংলাদেশ ও ভারত।

১৯৯৬ সালে সই করা বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তির আলোকে আবারও সম্ভাব্যতা যাচাই করতে বৈঠকে উভয়পক্ষ সম্মত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, মঙ্গলবার সচিব পর্যায়ের বৈঠকে পানিসম্পদ এবং পানি সংক্রান্ত বিষয়ে বৃহত্তর সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। আর মন্ত্রী পর্যায়ের বৈঠকেও এ সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান