জীবিকার তাগিদে বাচ্চাদের নাচও শেখাতেন রাজকুমার রাও

news-image

অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও ইতিমধ্যে এক দশক কাটিয়ে ফেলেছেন এই ইন্ডাস্ট্রিতে।

এই মুহূর্তে সেরা দশ অভিনেতার তালিকায় নিজের জায়গা তৈরি করতে পেরেছেন তিনি।

গ্রামের এক মধ্যবিত্ত পরিবার থেকে এসে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করাটা সহজ ছিল না। কঠোর পরিশ্রমেই দেখেছেন সাফল্যের মুখ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন জীবনের প্রথম উপার্জনের কথা। এখনকার তারকা রাজকুমার প্রথম কত টাকা রোজগার করেছিলেন, জানলে অবাক হবেন।

রাজকুমারের জন্ম ও বেড়ে ওঠা দুই গুরুগ্রামে। বাবা সরকারি কর্মচারী। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে।

ছোটবেলা থেকে মার্শাল আর্ট ও তাইকোন্ডো শিখতেন। এমনকি, স্বর্ণপদকও পেয়েছেন। স্কুলে পড়ার সময় থেকেই অভিনেতার নাচের প্রতি ঝোঁক বাড়তে থাকে। নাচের প্রশিক্ষণ নিতেন।

শুধু তাই নয়, তিনি পরে নাচ শেখাতেও শুরু করেন। এই নাচের শিক্ষক হয়েই জীবন প্রথম উপার্জন করেন। অষ্টম শ্রেণিতে পড়াকালীন বাচ্চা মেয়েদের নাচের টিউশন দিয়ে ৩০০ টাকা আয় করেন অভিনেতা।

সম্প্রতি নেটফ্লিক্সে কৌতুকশিল্পী জাকির খানকে দেওয়া সাক্ষাৎকারে সেই কথা জানান অভিনেতা।

তার অনুরাগীদের কৌতূহল হতেই পারে এই টাকা খরচ কীভাবে করেন রাজকুমার?

অভিনেতার কথায়, তিনি ওই ৩০০ টাকা দিয়ে বাড়ির জন্য মুদিখানার জিনিস যেমন চাল, ডাল, চিনি কিনে বাড়ি ফেরেন। বাকি টাকা নিজের মায়ের হাতে দেন।

রাজকুমার বলেন, ওই টাকা দিয়ে অন্য কোনও উপহারও দিতে পারতাম, কিন্তু যখন মায়ের হাতে টাকাটা দিলাম সেই অনুভূতিটাই আলাদা।’

‘রণ’ ছবিতে ছোট একটা চরিত্রে অভিনয় সেই শুরু। তারপর তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেন ‘লভ সেক্স অওর ধোকা’ ছবিতে। তারপর ‘শাহিদ’। এই ছবির জন্য জাতীয় পুরস্কারও পান রাজকুমার।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার