জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আকবর

news-image

বিনোদন প্রতিবেদক : রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের (বারডেম) আইসিইউতে চিকিৎসাধীন সংগীতশিল্পী আকবর। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন গায়কের স্ত্রী কানিজ ফাতেমা।

তিনি বলেন, ‘আকবরের অবস্থা খুব একটা ভালো না। বর্তমানে তার প্রস্রাব আর পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে। ডাক্তার জানিয়েছেন, রক্ত যাওয়া বন্ধ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এমন অবস্থা থেকে ফেরার চান্স খুব কমই থাকে। প্রস্রাব-পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাওয়া বন্ধ হলে তারা হয়তো আমাদের কিছুটা আশা দিতে পারতেন।’

এদিকে আকবরের শারীরিক অবস্থারর খবর জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তার মেয়ে অথৈ। লিখেছেন, ‘আব্বুর শরীরের অবস্থা খুবই খারাপ। দুইটা কিডনিই ড্যামেজ, লিভারের অবস্থা খুবই খারাপ, হিমোগ্লোবিন ৫.৯, অপারেশনের জায়গায় ইনফেকশন হয়েছে। আব্বু এখনও আইসিইউতে আছে। ডাক্তার বলছে এই অবস্থা থেকে আব্বুর ফেরার চান্স খুবই কম। আল্লাহ তুমি আমার আব্বুকে ভালো করে দাও। আল্লাহ তুমি আমার আব্বুকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আব্বু ছাড়া আমার পুরো দুনিয়ায় অন্ধকার। আব্বুকে ছাড়া আমি থাকতে পারবো না। আব্বুকে আমি খুব ভালোবাসি। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, শিল্পী আকবর দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন। মাঝে কয়েকমাস সুস্থ থাকলেও গত ১৪ সেপ্টেম্বর ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান