জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিশু ইতি, সহযোগিতা কামনা

news-image

রংপুর ব্যুরো : ইতি মনি বয়স তের মাস। বাবা আয়নাল মিয়া সেলুনে কাজ করেন। রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম উচাপাড়া গ্রামে বাড়ি। আয়নালের চার সন্তানের মধ্যে সবছোট মেয়ে ইতি মনি , ইতি মনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ছোট ইতিমনির চোখে-মুখে এখন বাঁচার আকুতি। কিন্তু তার হার্ট ফুটো। স্ত্রী ও চার সন্তানকে নিয়ে কোনো রকম সংসার চালান আয়নাল। জন্মের পর থেকেই ইতি মনির হার্টে সমস্যা। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মাঝে মধ্যেই নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। উচ্চ শব্দে নিস্তেজ হয়ে পড়ে। ইতি মনি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা পেডিয়াট্রিক কার্ডিয়াক কেয়ার সেন্টারে চিকিৎসক অধ্যাপক ডাঃ কাজী আবুল হাসানের চিকিৎসা গ্রহণ করছেন।

ডাঃ কাজী আবুল হাসান ইতি মনির পিতা-মাতাকে বলেছেন, দুই লক্ষ দশ হাজার টাকা হলেই ইতি মনির অপারেশন করা সম্ভব হবে। এদিকে ইতি মনির পিতা-মাতা দুই লক্ষ দশ হাজার টাকা সংগ্রহ করতে না পারার কারনে তার অপারেশন করতে পারছেন।

ইতি মনির পিতা-মাতা সন্তানের অপারেশনের জন্য সবার কাছে সহযোগিতা কামনা করছেন। ০১৭৫০৬৭০৮৬৪ (পিতা আয়নাল মিয়া) অগ্রণী ব্যাংক পীরগাছা শাখা রংপুর সঞ্চয়ী হিসাব নং-২৮৪৭৮।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী