জীবন্ত পুড়ে মরল ১১ জন

news-image

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডে চন্দ্রবর্ষ ছুটিতে যাত্রীবাহী এক ভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। এতে দুই শিশুসহ ১১জন পুড়ে মারা গেছেন। আজ সোমবার দেশটির পুলিস এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

পুলিশ কর্নেল ইঙ্গিওস পোলদেজ বলেন, ভ্যানে ১২ জন যাত্রী ছিলেন। আমনাত চারওয়িন প্রদেশ থেকে ব্যাংককে যাচ্ছিল, পথিমধ্যে যখন মধ্যে নাখন রাসছাসিমা প্রদেশের এক হাইওয়েতে শনিবার রাতে মোড় নেয় তখন দুর্ঘটনার কবলে পড়ে।

বার্তাসংস্থা এএফপিকে ইঙ্গিওস বলেন, একজন যাত্রী কেবল ভ্যানের জানালা দিয়ে বের হয়ে আসতে পারেন কিন্তু বাকি যাত্রীরা আটকা পড়ে এবং আগুনে পুড়ে মারা যান।

বেঁচে যাওয়া ২০ বছর বয়সী থানাচিত কিংকায়েও জানান, তিনি ঘুমিয়ে ছিলেন কিন্তু চিৎকারে হুট করে ঘুম ভেঙে যায়। তিনি বলেন, আমি জেগে উঠি এরপর যা বুজতে পারি যে ভ্যানটি উল্টে গেছে। আমি কি হয়েছে কিছুই দেখিনি।

কিংকায়েও আরও বলেন, দুর্ঘটনার পর পেছন থেকে আগুন পুরো ভ্যানকে গ্রাস করে। এরমধ্যে আমি একটি জানালায় লাথি দিতে থাকি এবং ছোট ফাঁকা দিয়ে বের হতে সক্ষম হয়। বের হওয়ার কিছুক্ষণ পরেই ভ্যানটি বিস্ফোরিত হয়।

দেশটিতে প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিশেষ করে ছুটির দিনে ব্যস্ত রাস্তায় দেশটিতে অহরহ দুর্ঘটনা ঘটে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান