জীবনের বড় সিক্রেট ফাঁস করলেন কোয়েল

news-image

বিনোদন ডেস্ক : পর্দায় যেমন তার জনপ্রিয়তা, সেরকমই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কোয়েল মল্লিক। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ২২ লাখ, ফেসবুকে ১৩ লাখ, টুইটারে ১৪ লাখ। প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় নানান জিনিস আপলোড করেন কোয়েল। কখনও তার ছবির খবর, কখনও মডেলিংয়ের ছবি, কখনও আবার পারিবারিক মুহূর্ত বা ছেলের সঙ্গে কাটানো মুহূর্ত তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

বৃহস্পতিবার বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবস। সেই উপলক্ষে কোয়েল জানালেন সোশ্যাল মিডিয়া ঘিরে তার কিছু গোপন তথ্য।

প্রশ্ন: কোয়েলের ফেভারিট সোশ্যাল সাইট?

কোয়েল: এখন, ইনস্টাগ্রাম

প্রশ্ন: প্রথম কী টুইট করেছিলেন?

কোয়েল: ২০১১ সালে পাগলুর শুটিংয়ের সময় আমার প্রচন্ড কনজাংটিভাইটিস হয়েছিল, আমি ভেবেছিলাম সেটাই আমি প্রথম টুইট করব।

প্রশ্ন: কেন জয়েন করেছিলেন সোশ্যাল মিডিয়ায়?

কোয়েল: কারণ, আমি সবার সঙ্গে যোগাযোগ রাখতে চাই আর এর চেয়ে ভালো যোগাযোগের মাধ্যম আর কী হতে পারে?

সবাইকে বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবসের শুভেচ্ছা জানান কোয়েল। দায়িত্ব সহকারে সবাইকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার আবেদন করেন নায়িকা। সূত্র: জি নিউজ

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান