জি কে শামীমের অর্থ পাচার মামলার রায় পেছাল

news-image

নিজস্ব প্রতিবেদক : অর্থপাচার আইনে আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আট জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার দিন পিছিয়েছে। রায় ঘোষণার জন্য আগামী ১৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রায় ঘোষণার নতুন এ দিন ধার্য করেন।

ক্যাসিনোবিরোধী অভিযানকালে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর জি কে শামীম গ্রেপ্তার হওয়ার সময় তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান জি কে বিল্ডার্সের হাতে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার আড়াই হাজার কোটি টাকার কাজ চলমান ছিল। গ্রেপ্তারের পর ঠিকাদারকে বাতিল করা হয়। কিন্তু এসব কাজের বেশিরভাগেরই পরবর্তী সময়ে তেমন কোনো অগ্রগতি হয়নি। কয়েকটির ক্ষেত্রে নতুন ঠিকাদার নিয়োগ করা হলেও কয়েকটিতে নিয়োগ দিতে পারেনি সরকারি সংস্থাগুলো।

মামলার অন্য আসামিরা হলেন– জি কে শামীমের দেহরক্ষী দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম। গত বছরের ২১ ডিসেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এর আগে চার্জশিটভুক্ত ২৬ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

গ্রেপ্তারের সময় জি কে শামীমের নিকেতনের অফিস থেকে নগদ ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা, ৯ হাজার ইউএস ডলার, ১৬৫ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকার ১০টি এফডিআর, ৩২টি ব্যাংক হিসাবের চেক বই, আটটি আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার করে র‍্যাব। এরপর গুলশান থানায় মানি লন্ডারিং আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। এতে বলা হয়, শামীম তাঁর দেহরক্ষীদের সহযোগিতায় টেন্ডারবাজি, মাদক ও জুয়ার ব্যবসাসহ স্থানীয় টার্মিনাল, গরুর হাটবাজারে চাঁদাবাজি করে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ অর্থের মালিক হয়েছেন। বিপুল পরিমাণ অর্থ বিদেশেও পাচার করেছেন।

তদন্ত শেষে ২০২০ সালের ৪ আগস্ট জি কে শামীম ও তাঁর সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। ওই বছরের ১০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গ্রহণ করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। শামীমের বিরুদ্ধে মোট তিনটি মামলার মধ্যে গত বছরের ২৫ সেপ্টেম্বর অস্ত্র আইনে মামলায় সাত দেহরক্ষী ও তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার