জিপিএফের অর্থ চূড়ান্ত উত্তোলনের সেবা সহজীকরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : সহজ হলো সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্যত তহবিলে (জিপিএফ) জমা করা অর্থ চূড়ান্ত উত্তোলনের সেবা।

মঙ্গলবার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার দপ্তরের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তাদের সাধারণ ভবিষ্যত তহবিলে জমাকৃত অর্থ চূড়ান্ত উত্তোলনের জন্য প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করতে হয়। পরবর্তীতে জিও সংগ্রহ করে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অথরিটি নিয়ে পুনরায় অথরিটিতে প্রতিস্বাক্ষরের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসার কারণে সময় ক্ষেপণ হয়।

আরও বলা হয়, সাধারণ ভবিষ্যত তহবিলে জমাকৃত অর্থ চূড়ান্ত উত্তোলনের জন্য আবেদনকারী কর্মকর্তার জনপ্রশাসন মন্ত্রণালয়ে একাধিকবার যেন আসতে না হয় অর্থাৎ সেবা সহজীকরণে অফিসের জিও ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ের সরাসরি অথরিটি সরবরাহ প্রয়োজন।

এই অবস্থায়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অবসরোত্তর ছুটি ভোগরত কর্মকর্তারা সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থের চূড়ান্ত উত্তোলনের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে উল্লিখিত কর্মকর্তাদের অনুকূলে সরাসরি অথরিটি সরবরাহ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লিখিত কর্মকর্তারা সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থের চূড়ান্ত উত্তোলনের জন্য প্রথমে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছ থেকে অথরিটি সংগ্রহ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চূড়ান্ত মঞ্জুরির জন্য আবেদন করবেন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের সঙ্গে বৈঠক হয়েছে। উভয় কার্যালয়ের সম্মতিতে সেবা সহজীকরণের এ প্রস্তাব গৃহীত হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান