জিন তাড়ানোর কথা বলে গৃহবধূকে নিয়ে উধাও কবিরাজ

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে জীন তাড়ানোর কথা বলে এক গৃহবধূকে নিয়ে উধাও হয়েছেন আজিম নামে এক কবিরাজ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামে।

জানা যায়, শাহজাদপুর উপজেলার পাড় জামিরতা গ্রামের মৃত আমিরুল ইসলামের মেয়ে আছিয়া বেগমকে আট মাস আগে পার্শ্ববর্তী হামলাকোল গ্রামের গ্যাদন মিয়ার সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পরপরই আছিয়ার মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। পরে পার্শ্ববর্তী ডায়া গ্রামের আজিম কবিরাজের কাছে নিয়ে যান স্বজনরা।

আছিয়াকে জিনে ধরেছে বলে কবিরাজ আছিয়ার মাকে জানান। জিনের কবল থেকে আছিয়াকে মুক্ত করতে ২২ হাজার টাকাও দেন কবিরাজকে। দীর্ঘ দেড় মাস চিকিৎসার পর আরো টাকা দাবি করেন কবিরাজ। অসহায় মা সেই টাকা দিতে দিতে ব্যর্থ হলে গত ২৫ জানুয়ারি থেকে আছিয়াকে নিয়ে উধাও হন কবিরাজ।

এ বিষয়ে গৃহবধূ আছিয়ার মা আমেনা বেওয়া বলেন, চিকিৎসার অযুহাতে কবিরাজ আজিম আমার মেয়েকে ভাগিয়ে নিয়ে গেছে। আমার মেয়ে কোথায় আছে, কিভাবে আছে তাদের কোনো হদিস মিলছে না। আছিয়াকে না পেয়ে তার স্বামী ও শাশুড়ি চরম হতাশ হয়েছেন।

আছিয়ার খালু ইব্রাহিম জানান, ঘটনার দুদিন পর কবিরাজ আজিমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে আছিয়াকে শিগগিরই বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে বলে নিশ্চয়তা দেয়। কিন্তু ঘটনার ১১ দিন অতিবাহিত হলেও কবিরাজ আজিমের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় নিজেই বাদী হয়ে শাহজাদপুর থানায় সাধারণ ডায়রি করেছি।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, ইব্রাহিম নামের একজন অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার