জিনিসপত্রের দাম নিয়ে ষড়যন্ত্র করলে আইন অনুযায়ী ব্যবস্থা: পরিকল্পনামন্ত্রী

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : বাজারে জিনিসপত্রের দাম নিয়ে কেউ ষড়যন্ত্র করলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রোববার সকালে শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদান বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছিল, সেটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। পেঁয়াজের দাম বৃদ্ধি করা হয়েছিল, এখন সেটা কমে গেছে। চক্রান্ত করে বাজারে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে সাথে সাথে সরকার বাজারে কম দামে সেই পণ্য ছেড়ে দেবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে‒ এ কথা উল্লেখ করে তিনি বলেন, আগের নির্বাচন সুষ্ঠু হয়েছিল, সামনের নির্বাচনও সুষ্ঠুভাবে হবে। কেউ যদি মনে করে নির্বাচন সুষ্ঠু হয়নি, সেক্ষেত্রে আদালতে গিয়ে বিচার দিতে পারবে।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছে। জনগণ ভোট দিলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। যারা বাংলাদেশ শ্রীলঙ্কা হবে বলে গুজব ছড়াচ্ছে, তারা দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

ধানের শীষ মার্কা নিয়ে যারা ক্ষমতায় ছিল তারা দেশের জন্য কী করেছে‒ এমন প্রশ্ন তুলে পরিকল্পনামন্ত্রী বলেন, বিদ্যুৎ থেকে শুরু করে দেশের কোনো উন্নয়ন কাজ তারা করতে পারেনি। বর্তমান বাংলাদেশের উন্নয়ন দেখে তারা ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, বিদ্যুতের কিছু সমস্যা ছিল, এখন সেটা আগের মতো নেই। সরকার লাখ লাখ টন কয়লা দেশে আনছে। জাহাজের লাইন লেগে গেছে, ১০ লাখ টন কয়লা নিয়ে জাহাজ ভিড়ছে। বিদ্যুতের সমস্যা সমাধানে শেখ হাসিনা সরকার অনেক চেষ্টা করছে।

অনুষ্ঠানে ৪১৭ পরিবারের মধ্যে নগদ পাঁচ লাখ টাকা বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

জেলা পরিষদ চেয়ারম্যান জেলা ও আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার