জিদানের উত্তরসূরি হতে এগিয়ে যারা

news-image

স্পোর্টস ডেস্ক: একের পর এক সাফল্য পাওয়া সত্ত্বেও হুট করেই রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জিনেদিন জিদান। যা লাখ লাখ রিয়াল সমর্থকের মতো বিশ্বাস করতে পারেননি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরাও। ফান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এই তারকার পদত্যাগে এখন কোচহীন স্প্যানিশ দলটি।

ঐতিহাসিক এই ক্লাবের কর্মকর্তারা তাই চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব রোনালোদের দায়িত্ব নির্ভরযোগ্য কোচের হাতে তুলে দিতে। সেই দিক দিয়ে এখন রিয়ালের কোচের দৌঁড়ে উঠে আসছে একাধিক নাম।
আসুন দেখেনি কাদের নাম উঠে আসছে জিদানের উত্তরসূরি হিসেবে।

ইয়ুগেন ক্লপ
কয়েক দিন আগেই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলের হেড কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মুখোমুখি হয়েছিলেন ক্লপ। কিন্তু তখনও তিনি হয়তো আঁচ করতে পারেননি কয়েক দিন পরেই তাঁর সামনে চলে আসতে পারে রিয়ালের কোচ হবার প্রস্তাব। স্প্যানিশ গণমাধ্যমে কান পাতলেই শোনা যাচ্ছে লস ব্লাঙ্কোসদের কোচ হবার দৌঁড়ে এগিয়ে রয়েছেন এই জার্মান।

গুতি
রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব এই মুহূর্তে গুতির উপর। ছোট বেলা থেকেই রিয়ালের জার্সি গায়ে খেলেছেন স্প্যানিশ এই তারকা। ৪১ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডারের নুক্যাম্পের স্মৃতি ও অভিজ্ঞতার ধারে কাছে অনেক কম লোকই রয়েছে। গুতিকে বাজিয়ে দেখছে ক্লাব কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছে মার্কা।

আর্সেন ওয়েঙ্গার
২২ বছরের সম্পর্ক ছিন্ন করে চলতি মৌসুম শেষে আর্সেনালকে বিদায় জানিয়েছেন তিনি। সূত্রের খবর, স্প্যানিশ জায়ান্টদের কোচ হবারর জন্য তিনি বেশ পছন্দের রিয়াল কর্তাদের। বলা ভাল আর্সেন ওয়েঙ্গারের মতো এত অভিজ্ঞ কোচ খুব কমই আছে এই মুহূর্তে বিশ্ব ফুটবলে। ফলে ওয়েঙ্গারকে রিয়ালে ডাগ আউটে দেখা গেলে কেউই অবাক হবেনা।

আন্তেনিও কন্তে
এই মুহূর্তে চেলসির হট সিটে রয়েছেন কন্তে। দায়িত্ব সামলেছেন ইতালির জাতীয় দলেরও। এছাড়া জুভেন্টাসেরও কোচ ছিলেন তিনি। এই হাইপ্রোফাইল কোচও নাকি রিয়ালের হটসিটে বসার লড়াইয়ে আছে। এক ইংলিশ গণমাধ্যম দ্য সানের দাবি তেমনটাই।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার