‘জায়েদ খানের’ চেয়ে ‘শাকিব খানের’ দাম বেশি!

news-image

নিজস্ব প্রতিবেদক : শিরোনাম দেখে হয়তো বিষয়টি স্বাভাবিকভাবেই নিচ্ছেন। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান সবার চেয়ে বেশি পারিশ্রমিক পান, সেটা সব চলচ্চিত্রপ্রেমীদেরই জানা। ঢাকাই সিনেমার অপর নায়ক জায়েদ খান তার চেয়ে পারিশ্রমিকে অনেক পিছিয়ে থাকেন, সেটিও সবার জানা। এবার শাকিব খানের নাম রাখা গরুও দামে এগিয়ে আছে জায়েদ খানের নামে রাখা গরুর চেয়ে।

মূল ঘটনা হলো, খামারিরা অনেকেই তাদের প্রিয় পোষ্যটির নাম রাখেন পছন্দের তারকাদের নামে। যা বিগত কয়েক বছর ধরেই চলে আসছে। আর এসব নাম প্রকাশ্যে আসে কোরবানির ঈদের আগেই। ঘটনা তাই হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার পশুর হাটে ‘জায়েদ খান’ ও ‘শাকিব খান’ নামের দুটি ষাঁড় উঠেছে। ঢাকাই সিনেমার এই দুই চিত্রনায়কের নামে নাম রাখা ষাঁড় দুটি নবীনগর উপজেলার আহাম্মদপুর পশুর হাটে এখন ক্রেতাদের আলোচনার কেন্দ্রবিন্দু।

‘শাকিব খান’ নামের গরুটির ওজন প্রায় সাড়ে ১৭ মণ আর ‘জায়েদ খান’ নামের গরুর ওজন ১৫ মণেরও বেশি। ‘শাকিব খান’ নামের গরুটির সাড়ে ৩ লাখ ও ‘জায়েদ খান’ নামের গরুটির দাম ৩ লাখ টাকা চাওয়া হচ্ছে। গতকাল সোমবার বিকেল পর্যন্ত ‘শাকিব খান’ নামের গরুর দাম উঠেছে ২ লাখ ২০ হাজার, আর ‘জায়েদ খান’ নামের গরুর দাম উঠেছে ১ লাখ ৮০ হাজার টাকা।

গরু ব্যাপারী ইউনুস মিয়া বলেন, ‘আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ২২টি ষাঁড় লালন-পালন করেছি। এরমধ্যে বড় ষাঁড়গুলোকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। দুটি ষাঁড়ের নাম ঢাকাইয়া সিনেমার দুই হিরো শাকিব খান ও জায়েদ খানের নামে রাখা হয়েছে। প্রত্যাশিত দাম উঠলেই বিক্রি করে দেবো।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার