জাহাঙ্গীরের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

news-image

আদালত প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে এ মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ওমর ফারুক আসিফ।

শুনানি শেষে সিআইডি পুলিশকে আগামী ৬ জানুয়ারি মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বাদী ওমর ফারুক আসিফ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য এবং ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সাবেক সহসম্পাদক।

এর আগে গতকাল রোববারও একই ট্রাইব্যুনালে মামলার অভিযোগ দাখিল করেন মোহাম্মদ ওমর ফারুক আসিফ। কিন্তু সেদিন ট্রাইব্যুনাল থানায় মামলার পরামর্শ দেন।

জানা গেছে, ট্রাইব্যুনালে পরামর্শ অনুযায়ী বাদী থানায় গিয়ে মামলা করতে পারায় সোমবার আবার ট্রাইব্যুনালে মামলার আবেদন দাখিল করেন। এর মধ্যে একই অভিযোগে দন্ডবিধি আইনে দেশের রাজবাড়ী, মাদারীপুরসহ বিভিন্ন জেলায় মামলা হয়েছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার করা হয়। গত ১৯ নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর গত ২৫ নভেম্বর মেয়র পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার