জার্মানি সোভিয়েতে যা করেছে, ইউক্রেনে তাই-ই করছে রাশিয়া: জেলেনস্কি

news-image

চলমান ইউক্রেন যুদ্ধ নিয়ে বারবারই তুলনা হচ্ছে গত শতাব্দীতে হয়ে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের। সর্বশেষ এই তুলনা টানলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তার দাবি, ইউক্রেন যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুনরাবৃত্তি হচ্ছে। বুধবার (২২ জুন) দ্বিতীয় বিশ্বযুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে একথা বলেন জেলেনস্কি। বৃহস্পতিবার (২৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ১৯৪১ সালের ২২ জুন সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করার পর নাৎসি জার্মানি যা করেছিল, সেই একই কাজ গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনে করেছে রাশিয়া।তিনি বলেন, ‘আজ ২২ জুন, যুদ্ধে নিহতদের শোক ও স্মরণ দিবস। বিংশ শতাব্দীর এই যুদ্ধ ইতিহাসে চিরকাল থাকবে এবং এর পুনরাবৃত্তি হবে না। কিন্তু এটির পুনরাবৃত্তি হয়েছে।’

জেলেনস্কির ভাষায়, ‘আজ এমন কথার অভাব নেই যে, নাৎসিরা (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়) ২২ জুন সোভিয়েতে যা করেছিল, গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনে সেটিই করেছে রাশিয়া…। সেসময় আক্রমণ শুরুর সকাল থেকে হানাদারের পরাজয় পর্যন্ত ১৪১৮ দিন অপেক্ষা করতে হয়েছে। আমাদের ভূখণ্ডকে মুক্ত করতে হবে এবং বিজয় অর্জন করতে হবে, তবে দ্রুত। অনেক দ্রুত।’তিনি আরও বলেন, ‘এটি আমাদের জাতীয় লক্ষ্য এবং আমাদের অবশ্যই এটি অর্জনের জন্য প্রতিদিন কাজ করতে হবে। শুধু রাষ্ট্রই নয়, যখন যেখানে সম্ভব প্রতিটি নাগরিককেও কাজ করতে হবে।’

এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনের আগে ব্লকটির ১১ জন নেতার সাথে কথা বলেছেন ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউরোপীয় পার্লামেন্ট ইইউ প্রার্থীতার জন্য কিয়েভের যে আবেদন রয়েছে সেটি অনুমোদনের সম্ভাবনা বাড়ানোর লক্ষ্যেই ওই নেতাদের সঙ্গে কথা বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান