জার্মানির মসজিদে শোনা যাবে জুমার আজান

news-image

অনলাইন ডেস্ক : জার্মানির কোলন শহরের এহরেনফেল্ড এলাকায় অবস্থিত কেন্দ্রীয় মসজিদে আগামীকাল শুক্রবার থেকে শোনা যাবে জুমার আজান। মাইকের মাধ্যমে জুমার নামাজের আজান দেওয়া হবে। এক বছর আগেই জুমার আজান দেওয়ার সিদ্ধান্তটি নিয়েছিলেন শহরের মেয়র হেনরিয়েট রেকার। তবে নানা বিতর্কের কারণে তা এতদিন আটকে ছিল।

আজ বৃহস্পতিবার কোলন শহর কর্তৃপক্ষ ও জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকদের সংগঠন দিতিবের মধ্যে একটি সাধারণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন শহরের একজন মুখপাত্র। এর মধ্যে দিয়ে মাইকে জুমার আজান দেওয়ার বিষয়টি কার্যকর হয়েছে।

ওই মুখপাত্র আরও জানান, প্রতি শুক্রবার দুপুর ১২টা থেকে বেলা ৩টার মধ্যে সর্বোচ্চ ৫ মিনিট আজান দিতে পারবেন মুয়াজ্জিন। আজানের শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের মধ্যে সীমিত রাখতে হবে।

জার্মানির অভিবাসী ও শরণার্থী বিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, এ মুহূর্তে দেশটিতে ৫০ লাখের বেশি মুসলমান বসবাস করছেন। দেশটির বিভিন্ন শহরে একাধিক মসজিদ রয়েছে। তবে সেখানে মাইক ব্যবহার করে আজান দেওয়ার অনুমতি নেই।

কোলন শহর কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তুরস্কের নাগরিকদের সংগঠন দিতিব। তাদের ভাষ্য, স্থানীয় অন্য ধর্মের মানুষদের আজান সম্পর্কে বোঝানোর জন্য লিফলেট বিলি করা হবে। এ ছাড়া ওই মসজিদে আজ বিকেলে একটি তথ্য প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জার্মানির আইন অনুযায়ী, দেশটিতে ধর্মীয় আচার অনুশীলনের স্বাধীনতা রয়েছে। মাইকে আজানের সিদ্ধান্ত দেওয়ার বিষয়ে মেয়র রেকার বলেছিলেন, তার এ উদ্যোগ আইনের ন্যায্যতা দিয়েছে।

এদিকে মাইকে আজান দেওয়ার বিষয়টিকে ‘রাজনীতিতে ইসলামের শক্তি প্রদর্শন’ বলে সমালোচনা করেছেন বার্লিনের ইসলাম বিষয়ক বিশেষজ্ঞ আহমদ মনসুর। তিনি মনে করেন, দিতিবের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের যোগাযোগ রয়েছে। জার্মানি সফরকালে মসজিদটির উদ্বোধনও করেছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার