জার্মানিতে ট্রেন লাইনচ্যুত, নিহত ৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য বাভারিয়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে চারজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। দেশটির পুলিশ জানিয়েছে, মিউনিখগামী ওই ট্রেনে অনেক স্কুলশিক্ষার্থী ছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, জার্মানির স্থানীয় সময় শুক্রবার সোয়া ১টার দিকে ট্রেনটি গার্মিশ-পার্টেনকিরচেন ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।

দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৬০ জন আরোহী ছিলেন। ইতোমধ্যে ট্রেন দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্ত দল কাজ শুরু করেছে।

এদিকে, দুর্ঘটনার ঘটনায় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ গভীর দুঃখ প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান