জামের যত পুষ্টিগুণ

news-image

লাইফস্টাইল ডেস্ক : গ্রীষ্মকালীন অন্যান্য ফলগুলোর মতো জাম একটি জনপ্রিয় ফল। অন্যসব মৌসুমি ফলের তুলনায় জামের স্থায়ীকাল কম। গরমের সময় প্রায় সব জায়গাতেই এই ফল পাওয়া যায়। ফলটি স্বাদে কোনটি মিষ্টি, আবার কোনটি টক-মিষ্টি। জাম মাখা খেতেও ভালবাসেন অনেকেই। এতে রয়েছে প্রচুর ভিটামিন এবং পুষ্টি উপাদান যা দেহের বিভিন্ন চাহিদা পূরণ করার পাশাপাশি বিভিন্ন রোগ থেকে দেহকে রক্ষা করতে সাহায্য করে। জেনে নিন জামের পুষ্টিগুণ-

ত্বক ভালো রাখতে সাহায্য করে- গরমের মৌসুমে ত্বকে একাধিক সমস্যা দেখা যায়। ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যেতে পারে। এ ছাড়াও সানবার্ন বা ট্যানের সমস্যাও দেখা দেয়। গরমের দিনে ত্বকের এই জাতীয় একাধিক সমস্যার সমাধানে কাজে লাগে জাম। এই ফলে রয়েছে ভরপুর ভিটামিন সি। তার ফলে ব্রণের মতো সমস্যা দূর হয়। এ ছাড়াও ত্বকের জ্বালাপোড়া ভাব, লালচে দাগছোপ, র‍্যাশ এইসব সমস্যাও দূর করে রসালো এই ফল।

হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে- যাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম, তাদের জন্য জাম খাওয়া খুবই উপকারী। এই ফলে থাকা ভিটামিন সি হিমোগ্লোবিনের কাউন্ট বৃদ্ধিতে সাহায্য করে। এ ছাড়াও সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গে সঠিকভাবে রক্ত সঞ্চালনে সাহায্য করে এই ফল। ব্লাড পিউরিফায়ার করার কাজও করে জাম ফল।

হৃদযন্ত্র ভালো রাখে- প্রচুর পরিমাণে পটাসিয়াম রয়েছে এই রসালো ফলের মধ্যে। আর তাই এই ফল হার্টের জন্য খুবই ভালো এবং উপকারী। এ ছাড়াও এই ফলে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপকরণ যা রক্তচাপ স্বাভাবিক রাখে, ধমনীগুলোকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে, যে কোনও ধরনের কার্ডিওভাসকুলার অসুখ আপনাকে দূরে রাখে।

হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে- জামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি। এই দুই ভিটামিন বডি ডিটক্সিফিকেশনে সাহায্য করে। আর একই সঙ্গে বাড়ে হজমশক্তি। বদহজম, কোষ্ঠকাঠিন্য, ডায়েরিয়ার মতো সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করবে এই ফল।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়- অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেলস, ভিটামিন রয়েছে জামের মধ্যে। এইসব উপকরণ আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। এই ফলের মধ্যে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল উপকরণ যা জীবাণু বা ব্যাকটেরিয়া জনিত অসুখ থেকে আপনাকে রক্ষা করে।

ওজন কমাতেও সাহায্য করে- জাম ফলের সাহায্যে ওজনও কমানো যায়। এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ফলে এই ফল খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকবে। এর পাশাপাশি এই ফল রসালো হওয়ার ফলে শরীর হাইড্রেটেড রাখে, যা গরমের দিনে খুবই দরকার। শরীর থেকে সমস্ত দূষিত বর্জ্য পদার্থ বের করে আনে এই ফলের মধ্যে থাকা বিভিন্ন উপকরণ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার