জামিন পেলেন ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের সাইফার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশির জামিন আবেদন মঞ্জুর করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। জিও নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সাইফার মামলায় তাদের জামিন দিয়েছেন তিন সদস্যের বেঞ্চ। এই বেঞ্চের সভাপতিত্ব করছেন অন্তবর্তীকালীন প্রধান বিচারপতি সরদার তারিক মাসুদ।

১৩ ডিসেম্বর সাইফার মামলায় আবারও অভিযুক্ত করা হয় পিটিআই প্রতিষ্ঠাতাকে। এর আগে হাইকোর্ট থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছিল।

আজ শুক্রবার শুনানিতে দুইজন রাজনীতিবিদ নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। জামিন দিলেও তাদের প্রত্যেককে ১০ লাখ রুপি জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন আদালত।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান