জামায়াতের ভারপ্রাপ্ত আমির হলেন অধ্যাপক মুজিবুর রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হিসেবে মনোনীত হয়েছেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. শফিকুর রহমান গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে রিমান্ডে থাকায় তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হবে না। তাই জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করবেন।

অপরদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান।

এক বিবৃতিতে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘১২ ডিসেম্বর রাত ১টায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে তার নিজ বাসা থেকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করে। ১৩ ডিসেম্বর তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষ জিজ্ঞাসাবাদের নামে এবং তাকে হয়রানির উদ্দেশ্যে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন, যা উচ্চ আদালতের নির্দেশনার পরিপন্থি।’

বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির দাবি করেন, ‘ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কোনো গোপন সংগঠনের সঙ্গে তার সম্পর্ক বা সংশ্লিষ্টতা নেই। জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে রাজনীতি করে। ডা. শফিকুর রহমানের সব তৎপরতা প্রকাশ্য।’

বিবৃতিতে তিনি বলেন, ‘১০ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর এই আন্দোলনকে বাধাগ্রস্ত এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই তাকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা রিমান্ড বাতিল করে অবিলম্বে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের মুক্তি দাবি করছি।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার