জামাই শাহীনের বোলিংয়ে ভুল হচ্ছে! ধরছেন শ্বশুর আফ্রিদি

news-image

অনলাইন ডেস্ক : করাচি কিংসের বিপক্ষে রবিবার ৪ ওভার বল করে সর্বোচ্চ ৩৯ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন শাহীন আফ্রিদি। ওই ম্যাচে তার দল লাহোর কালান্দার্স হেরেছিল ৬৭ রানের ব্যবধানে। শ্বশুর শহীদ আফ্রিদি জানিয়েছেন, শাহীনের কিছু ভুল হচ্ছে। তিনি নির্দিষ্ট করে একটি বিষয়ই উল্লেখ করেছেন। আর সেটা হলো বোলিং ক্রিজ।

‘আমি তার বোলিং পর্যবেক্ষণ করছি। বিষয়টি নিয়ে তার সঙ্গে আমার কিছু কথাও হয়েছে। আমার মনে হয় সে স্টাম্পের বেশ দূর থেকে বোলিং করছে। আপনি যদি বেশ দূর থেকে বোলিং করেন তাহলে সেটাকে ইন ফর্মে নিয়ে আসা খুবই বড় বিষয়। আর সেটা সহজ কোনো বিষয় নয়।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় তার ক্রিজ ব্যবহারে আরও সতর্ক হতে হবে। ক্রিজ ব্যবহার করে সুবিধা নিতে হবে। তার উচিত হবে স্টাম্পের আরও কাছ থেকে বল করা। এক্ষেত্রে আমরা ওয়াসিম আকরামের প্রসঙ্গ এনে কথা বলেছিলাম। সে কিন্তু স্টাম্পের কাছ থেকে বল করে সুবিধা আদায় করে নিতো।’
তিনি আরও জানিয়েছেন, শাহীনের উচিত তার আগের বোলিংয়ের ভিডিও দেখা এবং ভুল সংশোধন করা।

‘সে খুব করে চেষ্টা করছে। আর সে কারণেই ডেথ ওভারে মার খাচ্ছে। সে অনেক বেশি ইয়র্কার দেওয়ার চেষ্টা করছিল, যেটা ফুল টস হয়ে যাচ্ছিল এবং ছক্কা হচ্ছিল। তার উচিত আগের ভিডিও দেখা এবং ভুলগুলো শুধরে নেওয়া। সে যখন ভালো বল করেছিল সে সময়ের বোলিং পদ্ধতি অনুসরণ করা।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার