জামাইয়ের থেকে ৩০ লাখ টাকা চাঁদা চান শ্বশুর!

news-image

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলায় একাধিক মামলায় ফাঁসিয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন শ্বশুর। সেই টাকা না দিলে প্রতিবন্ধী মেয়েকে দিয়ে আরও মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সম্ভুপুর গ্রামের মফিজুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তজুমদ্দিন প্রেসক্লাবে লিখিত বক্তব্য তুলে ধরেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বাবা সিদ্দিক মিয়া ও মা রহিমা খাতুন।

জামাতা মফিজুর রহমান বলেন, লালমোহন উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের ইউসুফ মিয়ার মেয়ে এবং আপন ফুফাতো বোন বাকপ্রতিবন্ধী তানিয়া বেগমকে ২০০৩ সালে বিয়ে করেন মফিজুর। তাদের সংসারে দুজন মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর ঢাকায় বেসরকারি চাকরির শুরু করেন মফিজুর। তার স্ত্রী বাবার বাড়িতে থাকতেন।

এক সময় মফিজুরের শ্বশুর ইউসুফ মিয়া তার আদম পাচারের ব্যবসার সহযোগী একই এলাকার সিরাজের সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এর সূত্র ধরে ২০১৪ সালে নিজের প্রতিবন্ধী মেয়েকে ব্যবহার করে সিরাজের বিরুদ্ধে মামলা দিয়ে মফিজুরকে স্বাক্ষী করা হয়। বিষয়টি মেনে নিতে পারেনি জামাতা। মামলা নিয়ে শ্বশুরের সঙ্গে বিরোধ শুরু হয় মফিজুরের। একপর্যায়ে বাকপ্রতিবন্ধী স্ত্রী ও শ্বশুর মিলে তার বিরুদ্ধে তিনটি মামলা দিয়ে হয়রানি শুরু করে।

জামাতা মফিজুর বলেন, ‘ওই মামলার ভয়ে আমি দীর্ঘদিন এলাকা ছাড়া। এসব মামলায় জামিন হওয়ার পর থেকে শ্বশুর আমার কাছ থেকে ৩০ লাখ টাকা দাবি করে আসছে। টাকা না দিলে আবারও মামলা দিয়ে আমাকে হয়রানি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।’

অভিযোগের বিষয়ে জানতে ফোন করা হলে মফিজের শ্বশুর ইউসুফ মিয়া কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেন।

মফিজের বাবা সিদ্দিক মিয়া বলেন, ‘আমরা আত্মীয় হওয়ায় এসব ঝামেলার পর একাধিকবার সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু তা উপেক্ষা করে তারা বারবার মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার