জামাইকে আগুনে পুড়িয়ে দিল শ্বশুরবাড়ির লোকজন

news-image

নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়া উপজেলার জোহরপুর ইউনিয়নে শ্বশুরবাড়িতে জামাইয়ের গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

আজ সোমবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারের হাসপাতালের জরুরি বিভাগের ডা. আহমেদ তারেক শামস্ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, রোববার রাতে যশোরের ওই ইউনিয়নের মাথাভাঙা জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

ভুক্তভোগী ব্যক্তি হলেন- যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দায়তলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে রায়হান হোসেন (২২)।

হাসপাতালে নিয়ে আসা আনোয়ার হোসেন জানান, রোববার রাতে রায়হানের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায়। এ ঘটনার সঙ্গে স্ত্রী, শ্বশুর ও শাশুড়ি জড়িত বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগীর আমজাদ হোসেন বলেন, গত ৫-৭ দিন আগে রায়হানের স্ত্রী রাবেয়া বাবার বাড়ি যান। এ সময়ের মধ্যে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হয়েছে কি না তা আমার জানা নেই। রোববার সন্ধ্যায় রায়হান তার স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে আনতে গেলে শ্বশুরবাড়ির লোকজন গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে মারার চেষ্টা করে।

হাসপাতালের জরুরি বিভাগের ডা. আহমেদ তারেক শামস্ বলেন, রোববার রাতে রায়হানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধ রায়হানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বাঘারপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, রোববার রাতে বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান