জাবির নতুন প্রক্টর হলেন সিকদার মো. জুলকারনাইন

news-image

নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্বিবিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইনকে। দায়িত্ব নিয়ে ক্যাম্পাসে মাদক ও র‌্যাগিংমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা চেয়েছেন নতুন প্রক্টর।

নতুন দায়িত্ব পেয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জুলকারনাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সামনে আসা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করাই এখন আমার প্রথম কাজ হবে। এছাড়া মাদক ও র‌্যাগিংমুক্ত পরিবেশ নিশ্চিত করে ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের একটি শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করাও হবে আমার দায়িত্ব।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে নির্দেশ দিয়েছেন। বর্তমান উপাচার্যের নেতৃত্বে জাহাঙ্গীরনগরকে যেন মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা যায় সেজন্য তিনি কাজ করবেন বলেও জানান।

জুলকারনাইন বলেন, ‘আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে যথাযথ চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ে যেন শিক্ষা ও ছাত্রবান্ধব পরিবেশ নিশ্চিত করা যায় সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে বলা হয়, বিশ্বিবিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহার অনুরোধের প্ররিপ্রেক্ষিতে তাঁকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইনকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাময়িকভাবে প্রক্টর নিয়োগ করা হলো।

শিক্ষাজীবনে সিকদার মো. জুলকারনাইন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৭ তম ব্যাচে অধ্যয়নের পর সুইডেনের গটেনবার্গ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও ভারতের ইউনিভার্সিটি অব বারোদা থেকে এমএস করেছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার