জাবিতে ক্লাসরুমে তালা দিলো শিক্ষকরা

news-image

জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সোমবার সকাল থেকে তারা সব শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেয়। শিক্ষকদের কর্মসূচি চলবে ২ জানুয়ারি পর্যন্ত।

গতকাল শিক্ষক সমিতির এক জরুরি সভায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। তবে চলমান ভর্তি কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত রয়েছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খবির উদ্দিন বলেন, বেতন কাঠামো চূড়ান্ত করার আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিক্ষকদের দাবি অনুযায়ী তা বাস্তবায়ন করার কথা বলেছিলেন। কিন্তু তা করা হয়নি। দাবি আদায়ের ক্ষেত্রে আগামী ২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের কর্মসূচি পর্যবেক্ষণের পর প্রয়োজনে জরুরি সভা ডাকবে শিক্ষক সমিতি। এ কর্মসূচিতে দাবি আদায় না হলে আগামী ৩ জানুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। এসময় অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শিক্ষকদের কর্মসূচির কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

সম্প্রতি সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর গেজেট প্রকাশ করেছে সরকার। এর মধ্য দিয়ে গত জুলাই থেকে তাদের বর্ধিত বেতন কার্যকর হয়। এ নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। তাদের বিভিন্ন সময় বিরূপ মন্তব্য করে সমালোচিত হন অর্থমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার