জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি, আরও বড় ঢেউয়ের আশঙ্কা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে আজ সোমবার ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া বিভাগ উপকূলীয় প্রশাসনিক অঞ্চল ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামার জন্য সুনামি সতর্কতা জারি করেছে। এসব অঞ্চলের স্থানীয় মানুষকে নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, জাপান সাগরের পশ্চিম উপকূলের কিছু এলাকায় ইতিমধ্যে প্রায় ১ মিটার (৩ ফুট) উচ্চতার সুনামি হয়েছে। আরও বেশি উচ্চতার ঢেউ উপকূলের দিকে ধেয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র হায়াশি ইয়োশিমাসা এক জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন, তাঁরা এখনো ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ করেননি। সম্ভাব্য আফটার শকের (ভূমিকম্প–পরবর্তী কম্পন) জন্য স্থানীয় মানুষকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এনএইচকেতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ইশিকাওয়ায় ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের কারণে ওই উপকূলের বিপরীত পাশে থাকা টোকিও শহরের ভবনও কাঁপতে দেখা গেছে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার বলেছে, ইশিকাওয়া ও তোয়ামা অঞ্চলের ৩৬ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে জাপানের পারমাণবিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বলেছে, জাপান সাগরের কাছে অবস্থিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত কিছু হওয়ার খবর পাওয়া যায়নি।

২০১১ সালের ১১ মার্চ জাপানের উত্তর–পূর্বাঞ্চলে বড় ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। এতে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারান। এ ছাড়া তখন ফুকুশিমায় পারমাণবিক কেন্দ্রে বিপর্যয় দেখা দেয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান