জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উ. কোরিয়া

news-image

অনলাইন ডেস্ক : ফের জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। দেশটি এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রিপোর্ট, দেশটির স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৪৮ মিনিটে ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশসীমা পার হয়। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক টুইট বার্তায় এ তথ্য জানায়। এই নিয়ে জাপান সরকার দেশটির উত্তরাঞ্চলীয় অঞ্চলে বিরল এক সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায় দেশটি।

উত্তর কোরিয়ার ছোঁড়া এই ক্ষেপণাস্ত্র প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে। এতে কেউ হতাহত হয়নি। জাপানের কোস্ট গার্ড এই তথ্য জানিয়েছে। এর আগে উত্তর কোরিয়া গতকাল বুধবার বিভিন্ন ধরনের অন্তত ২৩টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, উত্তর কোরিয়ার ছোঁড়া এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আছে। এতে বাধ্য হয়ে সতর্কতা জারি করে জাপান।

উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি বলেন, কর্মকর্তারা উত্তর কোরিয়ার ছোড়া অস্ত্রের বিস্তারিত বিশ্লেষণ করছে। তিনি বলেন, পুনরায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এক ধরনের জুলুম এবং তা ক্ষমা করে দেওয়া যায় না।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান