‘জানতাম প্রধানমন্ত্রর কানে পৌঁছালে এখানে থানা হবে না’

news-image

নিজস্ব প্রতিবেদক : ছেলেসহ থানায় ১২ ঘণ্টা আটকে রাখা হয় সৈয়দা রত্নাকে, পরে বিভিন্ন মহলের বিক্ষোভ ও প্রতিবাদের মুখে ছেড়ে দেয় পুলিশ
রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠে থানা ভবন হচ্ছে না। সরকারের এই সিদ্ধান্তের পর সন্তুষ্টি প্রকাশ করেছেন মাঠ রক্ষার আন্দোলনে নেমে ছেলেসহ থানায় ১২ ঘণ্টা আটকে থাকা সৈয়দা রত্না।

তিনি বলেন, আমি জানতাম প্রধানমন্ত্রীর কানে পৌঁছালে মাঠটিতে থানা হতে দেবেন না তিনি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে  সঙ্গে একান্ত আলাপকালে এ কথা বলেন সৈয়দা রত্না।

তিনি বলেন, মাঠটি ছিল এলাকাবাসীর নিশ্বাস। এ মাঠটি রক্ষার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছিলাম। মাঠ রক্ষার জন্য আমিসহ আমার শিশু সন্তানকে থানায় ১২ ঘণ্টা আটকে রাখা হয়। তবে আশার কথা হচ্ছে প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে, এই মাঠে থানা ভবন নির্মাণ হবে না।

এর আগে সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ২০১৭ সালে আমরা ওই জায়গাটির জন্য অ্যাপ্লাই (আবেদন) করেছিলাম। তবে খোঁজ নিয়ে দেখলাম ওই এলাকায় খেলার জায়গা নেই। প্রধানমন্ত্রীও পরামর্শ দিয়েছেন, যেহেতু খালি জায়গা নেই, বিনোদনের কিছু নেই সেজন্য তিনি বলেছেন পুলিশের জমি সেভাবে থাকুক। কোনো কনস্ট্রাকশন যেন না হয়। যেভাবে চলছে চলতে থাকুক। এটাই আমাদের সিদ্ধান্ত।

এর আগে ২৪ এপ্রিল (রোববার) মাঠে থানা নির্মাণের প্রতিবাদে ফেসবুক লাইভ করায় সৈয়দা রত্না ও তার ছেলে ঈসা আব্দুল্লাহকে আটক করে নিয়ে যায় পুলিশ। এরপর তাদের প্রায় ১২ ঘণ্টা থানা হাজতে আটকে রাখা হয়।

এরপর এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন সংগঠন থানা ভবন নির্মাণের প্রতিবাদে হয় সরব। সবশেষ পুলিশ মা-ছেলেকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।

ঘটনার বর্ণনা দিয়ে সৈয়দা রত্নার মেয়ে শেউতি শাহগুফতা বলেন, রাত ১টার দিকে মাঠে ট্রাক আসে। পরদিন সকাল থেকে মাঠে ইট, সুরকি ফেলা শুরু হয়। আম্মু সকাল ১০টার দিকে বের হয়ে মাঠের এখান থেকে একটা ফেসবুক লাইভ করেন। তখন এক কথা দুই কথায় পুলিশ মাকে ধরে ভ্যানে ওঠায়।

সকাল ১০টা ৫৩ মিনিটে আমার ছোট ভাই ঈসা আব্দুল্লাহ ফোন দিয়ে বলে, বুবু আম্মুকে পুলিশ ধরে নিয়ে গেছে। এ কথা বলে সে ফোন কেটে দেয়। আমি তাকে ফোনে ব্যাক করলে ও বলে, বুবু আমাকেও ধরে নিয়ে যাচ্ছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান