‘জাদুঘরে থাকবে হুমায়ূনের আঁকা ছবি ও স্ক্রিপ্ট’

news-image

বিনোদন প্রতিবেদক : নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতি জাদুঘর হচ্ছে নুহাশ পল্লীতে। সেখানে স্থান পাবে নন্দিত এই লেখকের আঁকা ছবি ও তার নির্মিত সিনেমা-নাটকের স্ক্রিপ্ট। আজ মঙ্গলবার সকালে গাজীপুরের নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তার স্ত্রী মেহের আফরোজ শাওন এ কথা বলেন। এ সময় হুমায়ূন ও শাওনের দুই ছেলেসহ অসংখ্য ভক্ত উপস্থিত ছিলেন।

মেহের আফরোজ শাওনের ভাষ্য, ‘হুমায়ূন আহমেদের হাতে আঁকা অনেক ছবি নিউইয়র্কের একজন ব্যক্তির কাছে আটকে ছিল। আমরা ছবিগুলো হাতে পেয়েছি। এ ছাড়াও হুমায়ূন আহমেদের সন্তানদের কাছে এবং আমার কাছে কিছু ছবি আছে। এসব ছবি ও হুমায়ূন আহমেদের হাতে লেখা স্ক্রিপ্ট তার স্মৃতি জাদুঘরে রাখা হবে।’

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাওন আরও বলেন, ‘হুমায়ূন আহমেদের স্বপ্ন ক্যানসার হাসপাতাল করার। আমার একার পক্ষে এটা করা সম্ভব না। তার স্বপ্ন অনুযায়ী ক্যানসার হাসপাতাল করার শক্তি অর্জন করতে পারিনি। সরকার যদি উদ্যোগ নেয় তাহলে হুমায়ূন আহমেদের সম্পদ দিতে তার পরিবার পিছপা হবে না।’

সেখানে শাওন হুমায়ূন আহমেদের আরেকটি স্বপ্নের কথা তুলে ধরেন। জানান, তার স্বপ্ন ছিল তার গ্রামের স্কুল নিয়ে। সেটি অষ্টম শ্রেণি পর্যন্ত ছিল। এ মাসে ওই স্কুলটি এমপিওভুক্ত হয়েছে।

এদিকে, হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীতে নানা আয়োজন রাখা হয়েছে। হুমায়ূন আহমেদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের খাওয়ানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান