জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আবারও ষড়যন্ত্র শুরু করেছে : জয়

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশ ও স্বাধীনতাবিরোধী শক্তি আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আজ রোববার রাতে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে ফাইভ-জি নেটওয়ার্ক উদ্বোধনের পর এই মন্তব্য করেন তিনি।

এ সময় সজীব ওয়াজেদ জয় বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যখন আর দুই বছর বাকি। তখন দেশ ও স্বাধীনতাবিরোধী শক্তি আবার ষড়যন্ত্র শুরু করেছে।’

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘যখন বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, কিছু কিছু ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে দাঁড়ায়। এটা আমি খেয়াল করেছি যখনই আমাদের নির্বাচনের বছর দুয়েক চলে আসে, তখনই এই ষড়যন্ত্র বেড়ে যায়। ঠিক দু’বছর পর আরেকটা নির্বাচন আছে, তখনই দেখছি এই সেই ষড়যন্ত্র শুরু হচ্ছে।’

জয় আরও বলেন, ‘আপনারা জানেন, এই বিদেশি শক্তি কারা। যারা আমাদের একাত্তরে বিরোধীতা করেছে, যাদের বিরুদ্ধে আমাদের লড়াই করে স্বাধীন হতে হয়েছে। সেই ষড়যন্ত্র এখন আবার শুরু।’

বিএনপির সমালোচনায় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমাদের এক শ্রেণি আছে, এক শ্রেণির মানুষ। তারা হচ্ছে আমাদের বিরোধী দল। তারা তখন তাদের বিদেশি মালিকদের কাছে নালিশ করা শুরু করে, তাদের কাছে হাত পাততে থাকে, তাদের আশায় বসে থাকে যে তারা বিদেশ থেকে এসে ষড়যন্ত্র করে বিএনপিকে আবার ক্ষমতায় বসিয়ে দেবে।’

দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমরা অনেক এগিয়ে এসেছি, আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগ যত দিন ক্ষমতায় থাকবে ততদিন আমরা পিছিয়ে যেতে দেব না।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার