জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফলাফলের ভিত্তিতে

news-image

ক্যাম্পাস প্রতিবেদক : মেধাতালিকার ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে ভর্তির জন্য নির্বাচন করা হবে। এছাড়া মেধাতালিকার ভিত্তিতে সেরা কলেজ নির্বাচন করে পুরস্কৃত করা, অনলাইনের আওতায় সকল কার্যক্রম পরিচালিত করাসহ ১০টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭তম সিনেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, এখন ভর্তি পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তি করা হয়।
সিনেট সভা শেষে উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ জানান, ২০১৬ সালের শেষের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম কনভোকেশন অনুষ্ঠান, র‌্যাংকিংয়ের ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করে পুরস্কৃত করা, এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তিসহ সিনেট সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
 
উপাচার্য বলেন, সেশনজট কমাতে চলতি বছর থেকে শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে অনার্স ও সমমান কোর্সে ভর্তি কার্যক্রম শুরু করা হবে। এখন থেকে অনলাইনের মাধ্যমে মেধাতালিকা তৈরি করে তার ভিত্তিতে কলেজগুলোতে ভর্তি করা হবে। দেশের সকল কলেজ-বিশ্ববিদ্যালয়ে পহেলা ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে। ২০১৭ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ আইটিভিত্তিক এবং ২০১৮ সালের মধ্যভাগ থেকে সম্পূর্ণ সেশনজটমুক্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরো বলেন, সেশনজট নিরসনে গৃহীত পদক্ষেপের পর এখন আমাদের মূল লক্ষ্য হবে দ্বিতীয় চ্যালেঞ্জ অর্থাৎ শিক্ষার মানোন্নয়নে কর্মপ্রচেষ্টা নিয়োজিত করা।
 
সিনেট অধিবেশনে বার্ষিক রিপোর্ট এবং ১৮১ কোটি ৪৫ লাখ ৯০ হাজার টাকার রাজস্ব ও ১৬৭ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকার উন্নয়ন বাজেট পাস করা হয়। এছাড়া ড. এম. এ বারীর নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভবন রয়েছে, তার নাম পরিবর্তন করে শিক্ষাবিদ বা বিশিষ্ট মুক্তিযোদ্ধার নামে নামকরণ করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন সাংসদ অধ্যাপক মো. আলী আশরাফ, সাংসদ মো. আব্দুল কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, ইউ আই টি এস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ সামাদ, অধ্যাপক ড. আল মাসুদ হাসানউজ্জামান, অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুন, অধ্যাপক ড. এম অহিদুজ্জামান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার