জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ১২ বিষয়ে পিজিডি কোর্স

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী বছর ১২ বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স চালু হতে যাচ্ছে। শুক্রবার ঢাকার ধানমণ্ডিতে নগর কার্যালয়ে উপাচার্য অধ্যাপক মশিউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পর্যায়ে প্রায় চার লাখ আসন কমানো হয়েছে। অনার্স বা ডিগ্রিতে না নিয়ে শিক্ষার্থীদের ধীরে ধীরে ডিপ্লোমা ও শর্ট কোর্সে নেয়ার পরিকল্পনা রয়েছে। সেটাও রাতারাতি সম্ভব হবে না। ডিগ্রি, অনার্স ও মাস্টার্সে শর্ট কোর্সগুলোকে এমবেডেড করব। আমরা এক সপ্তাহের মধ্যেই করতে পারি, কিন্তু শিক্ষক কই? তাই এখনই কলেজে কলেজে দিচ্ছি না, কেন্দ্রীয়ভাবে শুরু করব।

নতুন কোর্সগুলো চালাতে কিছু শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে জানিয়ে উপাচার্য বলেন, পিজিডি প্রোগ্রামগুলো শর্ট কোর্স হিসেবেও থাকবে। যাতে অনার্স ও ডিগ্রি পাসের সঙ্গে তারা একটি শর্ট কোর্সেরও সনদ পায়।

ডিগ্রি ও অনার্সে বাংলাদেশের অভ্যুদয়ের মত আইসিটি, অন্ট্রাপ্রিনিউরশিপ ও সফট স্কিল- এই তিন বিষয়কে বাধ্যতামূলক করা হবে বলে জানান উপাচার্য।

চালুর অপেক্ষায় থাকা কোর্সগুলো হল, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অন্ট্রাপ্রেনিউরশিপ, ফার্মিং টেকনোলজি, ডেটা অ্যানালাইসিস, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেনট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সার্টিফায়েড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, সাইবার সিকিউরিটি, সিকিউরিটি ম্যানেজমেন্ট এবং ইংরেজি ও আরবি ভাষা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান