জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক পীর হাবিবের প্রথম জানাজা

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্যেষ্ঠ সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের প্রথম নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় এই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মনঞ্জুরুল আহসান বুলবুলসহ সাংবাদিক নেতারা।

এসময় জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, ‘আমাদের প্রিয় মানুষকে আনুষ্ঠানিক বিদায় জানাচ্ছি ঠিকই। কিন্তু পীর হাবিব ভাই আমাদের মনে থাকবেন। তিনি সাহসী মানুষ ছিলেন। একজন সাহসী সাংবাদিক ছিলেন। তিনি তার লেখনীতে বেঁচে থাকবেন। আমরা তার অপ্রকাশিত লেখাগুলো প্রকাশের ব্যবস্থা করবো।’

পীর হাবিবুর রহমানের ছেলে ব্যারিস্টার আনাফ ফাহিম অন্তর বলেন, ‘বাবা চলে গেছেন। আমরা আজ অসহায় হয়ে পড়েছি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

এর আগে বেলা সাড়ে ১১টায় পীর হাবিবুর রহমানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে প্রয়াত এ সাংবাদিককে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৮ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পীর হাবিবুর রহমান। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন পীর হাবিব। গত বছরের অক্টোবরে ভারতের মুম্বাইয়ের জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের মাধ্যমে ক্যান্সারমুক্ত হন তিনি। এরপর গত ২২ জানুয়ারি করোনায় আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে পীর হাবিবকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনামুক্ত হলেও কিডনি জটিলতার কারণে ভর্তি হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার স্ট্রোক হলে স্থানান্তর করা হয় ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে। কিন্তু আইসিইউ থেকে আর ফেরা হয়নি তার।

এদিকে, পীর হাবিবুর রহমানকে জন্মভিটা সুনামগঞ্জের মাইজবাড়ীতে বাবা-মায়ের কবরের পাশে শায়িত করা হবে। আগামী সোমবার (৭ ফেব্রুয়ারি) বাদ জোহর তার দাফন সম্পন্ন হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান