জাতীয় পার্টি থেকে বাবলাকে বহিষ্কার

news-image

নিজস্ব প্রতিবেদক : রওশন এরশাদের সঙ্গে বৈঠকের পাঁচ ঘণ্টার মাথায় জাতীয় পার্টি থেকে সৈয়দ আবু হোসেন বাবলাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে আবু হোসেন বাবলাকে পার্টির কো-চেয়ারম্যানসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে রওশন এরশাদ সংবাদ সম্মেলন করেন। সেখানে যোগ দেন বাবলা। রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির কাউন্সিলের আহ্বায়ক কমিটির কো-আহ্বায়ক করা হয় বাবলাকে।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরীসহ বেশ কয়েকজনকে বহিষ্কার করে জাপা। বহিষ্কৃত ও ক্ষুব্ধ নেতাকর্মীরা রওশন এরশাদের সঙ্গে যোগ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান