জাতীয় নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: যুক্তরাষ্ট্র

news-image

কূটনৈতিক প্রতিবেদক : জাতীয় নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্থানীয় সময় গতকাল সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী। এ সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র সফর করছেন। আইএমএফ ও বিশ্বব্যাংকের প্রধান বাংলাদেশের উন্নয়নে তাঁর নেতৃত্বের প্রশংসা করেছেন।

খুব শিগগির বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে রাজপথের বিরোধী দল এ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশের এই পরিস্থিতিকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে– জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, নির্বাচন নিয়ে বলতে গেলে যুক্তরাষ্ট্র অবাধ ও স্বচ্ছ নির্বাচন চায়, যাতে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয়। এটি যেহেতু বাংলাদেশের অভ্যন্তরীণ ঘরোয়া নির্বাচন, তাই এর বাইরে আর কিছু বলার নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র গত বছর সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে। আমরা এ সম্পর্ককে আরও গভীর করার জন্য উন্মুখ। অনেক ক্ষেত্র রয়েছে, যেখানে আমাদের প্রচুর সহযোগিতা এবং সম্পৃক্ততার সম্ভাবনা আছে। জলবায়ু পরিবর্তন, অর্থনীতি, মানবিক সংকট মোকাবিলাসহ অনেক বিষয় রয়েছে, যেখানে দুই দেশ আরও কাজ করতে পারে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার