জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির পক্ষে মেয়র মোস্তফার সাথে সৌজন্য সাক্ষাৎ

news-image

রংপুর ব্যুরো : জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর জেলা ও মহানগর সভাপতি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তফাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১নং সহ-সভাপতি ইমতিয়াজ আজিজ ড্যানি, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মোমেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ ছামিউল ইসলাম শুভ, সহ সাধারণ সম্পাদক নিয়ামুল সারওয়ার আসিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সালিউর রহমান সৈকত, কেন্দ্রীয় কমিটি সদস্য ওসমান গনি, সিপু, পলিটেকনিক উইন আহবায়ক নাহিদ হাসান নিরব, নাঈম ইসলামসহ রংপুর জেলা ও মহানগর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর সরকারি কলেজ রংপুর পলিটেকনিকসহ অন্যান্য নেতৃবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নং সহ-সভাপতি ইমতিয়াজ আজিজ ড্যানি বলেন, সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শ গড়া জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজ।আমরা যারা জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটিতে দায়িত্বের সাথে আছি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো।

উল্লেখ্য: গত ২৯ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আল মামুনকে সভাপতি ও আশরাফুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার