জাতিসংঘের মধ্যস্থতায় বাংলাদেশে নির্বাচনের আহ্বান ১৪ কংগ্রেসম্যানের

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ১৪ জন মার্কিন কংগ্রেসম্যান জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে চিঠি পাঠিয়েছেন। বৃহস্পতিবার পাঠানো চিঠিতে তারা উল্লেখ করেন, ‘বাংলাদেশের জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে।’

এতে বলা হয়, ‘শেখ হাসিনার সরকার পেশীশক্তি ব্যবহার করে জনগণকে সেই অধিকার (সুষ্ঠু নির্বাচন) থেকে বঞ্চিত করছে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকারকর্মীদের কাজে বাধা দিচ্ছে।’

চিঠিতে উল্লেখ করা হয়, এ কারণে জাতিসংঘে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের মাধ্যমে তারা নিচের তিনটি প্রস্তাব উত্থাপনের জন্যে গুরুত্ব দিয়েছেন।

১. জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বাংলাদেশের সদস্যপদ স্থগিত করা।

২. নিষেধাজ্ঞাপ্রাপ্ত র‍্যাবে চাকরি করেছেন এমন কোনো সদস্যকে স্বচ্ছ অনুসন্ধান করার আগ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গ্রহণ না করা।

৩. জাতিসংঘের মধ্যস্থতায় বিশ্বের অন্যান্য দেশের সহায়তায় বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন নিশ্চিত করা, যেন বাংলাদেশের নাগরিকেরা বিনাবাধা ও কোনো ভয় ছাড়াই নিজের ভোট দিতে পারেন। সে কারণে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন করে নির্বাচনের আয়োজন করা।

বৃহস্পতিবারের ওই চিঠিতে যে ১৪ জন কংগ্রেসম্যান সই করেছেন তারা হলেন- বব গুড, স্কট পেরি, আনা পলিনা-লুনা, জোশ ব্রেচেন, রাল্ফ নরম্যান, অ্যান্ড্রু ক্লাইড, এলি ক্রেন, কোরি মিলস, পল এ গোসার, ডগ লামালফা, রনি এল জ্যাকসন, র‍্যান্ডি ওয়েবার, ব্রায়ান বেবিন ও গ্লেন গ্রোথম্যান।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে এর আগে সোচ্চার হয়েছিলেন রিপাবলিকান দলের ভার্জিনিয়ার কংগ্রেস সদস্য বব গুড। তিনি মার্কিন কংগ্রেসের ছয়জন সদস্য গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি চিঠি লিখেছিলেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান