জাকার্তায় টার্মিনালে জোড়া বিস্ফোরণ, নিহত ২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতায় বড় ধরনের দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার স্থানীয় সময় রাত নয়টার দিকে পূর্ব জাকার্তায় কাম্পুং মেলায়ু টার্মিনালে এই বিস্ফোরণ হয়। খবর আল জাজিরার

এখনও পর্যন্ত বিস্ফোরণে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে প্রচণ্ড বিস্ফোরণে প্রায় অনেকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক। ফলে এই বিস্ফোরণে অনেকের মৃত্যুর শঙ্কা করা হচ্ছে।

নিহতের মধ্যে এক পুলিশ কর্মকর্তা ও ‘আত্মঘাতী হামলাকারী’ রয়েছে বলে কোন কোন সংবাদমাধ্যম জানাচ্ছে।

ইতোমধ্যে গোটা শহরজুড়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।

পুলিশের প্রাথমিক ধারণা, আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

এ হামলার সম্ভাব্য সব কারণ সবদিক খতিয়ে দেখছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ