জসিমউদ্‌দীন হল: ভিপি ফরহাদ, জিএস ইমাম

news-image

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্‌দীন হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন মো. ফরহাদ আলী। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ইমাম হাসান। এরা দুজনই ছাত্রলীগ প্যানেলের সদস্য।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হল প্রাধ্যক্ষ অধ্যাপক রহমত উল্লাহ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ভিপি পদে ফরহাদ পেয়েছেন ৭১২ ভোট এবং জিএস পদে ইমাম ৬৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৬৯২ ভোট পেয়ে সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সাহিত্য সম্পাদক পদে ৮২৬ ভোট পেয়ে আব্দুল্লাহ আল নোমান, সংস্কৃতি সম্পাদক পদে ৮১৭ ভোট পেয়ে ইমাম উল হাসান, পাঠকক্ষ সম্পাদক পদে ৭৮৯ ভোট পেয়ে মো. নাসির উদ্দীন, অভ্যন্তরীন ক্রীড়া সম্পাদক পদে ৭২১ ভোট পেয়ে লুৎফুর রহমান, বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক পদে ৭৯৩ ভোট পেয়ে মো. জাহিদ হাসান ও সমাজসেবা সম্পাদক পদে ৬১৪ ভোট পেয়ে মো. গোলাম কিবরিয়া নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে ৭৬৪ ভোট পেয়ে নাইম মোল্লা, ৬৮১ ভোট পেয়ে আহসানুল হক শিমুল, ৬৪৬ ভোট পেয়ে আব্দুল্লাহ আল মামুন ও ৫৬২ ভোট পেয়ে মহসিন আলম তালুকদার নির্বাচিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার