জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে কৃষি খাত: কৃষিমন্ত্রী

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের কৃষির বড় চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর চাওয়া হচ্ছে সবুজ বাংলাদেশ গড়ার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করা।

আজ শনিবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে সিসিডিবির ক্লাইমেট সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ফল ফসলের জাত ও চাষ পদ্ধতির নানা প্রযুক্তি উদ্ভাবন করে দেশে কৃষি খাতের বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। এখন আমাদের পার্বত্য চট্টগ্রামে কফি ও কাজু বাদাম উৎপাদন হচ্ছে।’

কৃষিমন্ত্রী বলেন, ‘সিসিডিবি কৃষি প্রযুক্তি, জলবায়ুর পরিবর্তন, জলবায়ুর প্রভাব, কৃষি প্রযুক্তির উৎদ্ভাবন বিষয়ে কাজ করছে। দেশ বিদেশের প্রতিনিধিরা এখান থেকে প্রশিক্ষণ নিতে পারবে। সিসিডিবি দেশকে পাঁচটি জোনে ভাগ করে প্রযুক্তি উন্নয়নে কাজ করছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড জার্মানির ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ডিরেক্টর মিস পেট্টা বারনার, সিসিডিবির ক্লাইমেট অ্যাডভাইজারি বডির কো-চেয়ারম্যান ড. আইনুন নিশাত, সদস্য ড. সালিমুল হক, সিসিডিবি কমিশনের চেয়ারম্যান ডেভিড এ হালদার ও প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মিস জুলিয়েট মালাকার প্রমুখ।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামে ৫৭ একর জমিতে সংস্থার কার্যক্রম শুরু হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান