জলবায়ু নিয়ে রাশিয়া-চীনের সঙ্গে ‘অর্থপূর্ণ’ আলোচনা যুক্তরাষ্ট্রের

news-image

নিউজ প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি বলেছেন, ‘কপ২৬’ শীর্ষ সম্মেলনে রাশিয়া এবং চীন উভয়ের সঙ্গেই মার্কিন যুক্তরাষ্ট্র অর্থপূর্ণ আলোচনা করছে।

শুক্রবার (৫ নভেম্বর) গ্লাসোর জলবায়ু সম্মেলনের স্কটিশ ইভেন্ট সেন্টারের গ্রিন জোনে তিনি এ কথা বেলন।

জন কেরি বলেন, মিথেন দূষণ কমানোর বিষয়ে তিনি শুক্রবার রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। আমরা কীভাবে মিথেনের প্রভাব মোকাবিলা করতে পারি এবং সম্ভবত একসঙ্গে কাজ করতে পারি সে সম্পর্কে কথা বলেছি।

জন কেরি আরও যোগ করেন, আমরা এখানে চীনের সঙ্গে বৈঠক করছি। এছাড়া বিষয়টি নিয়ে আমরা বেশ কয়েকদিন ধরে কথা বলেছি, এটি বোঝার চেষ্টা করছি, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করার উপায় হিসেবে সাধারণত কি কি ভিত্তি নিয়ে কাজ করতে পারি। আসলে জলবায়ু নিয়ে এখন জরুরিভাবে এগিয়ে যেতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহান্তে জি২০ আলোচনায় ‘কপ২৬’-এর প্রাক্কালে অগ্রগতির অভাবের জন্য চীন এবং রাশিয়ার এগিয়ে না আসাকে দায়ী করে মন্তব্য করেছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান