জয়ের ফিফটিতে সিলেটে ভালো অবস্থানে বাংলাদেশ

news-image

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে স্বস্তির শুরু। লাঞ্চ বিরতির আগেই দলীয় শতরান পেরোয় বাংলাদেশের। বিরতি শেষে ফিরেই ব্যক্তিগত পঞ্চাশ পূর্ণ করলেন মাহমুদুল হাসান জয়। ৯৩ বল মোকাবিলায় টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পূর্ণ করলেন তিনি। জয়ের ব্যাটে ভালো অবস্থানে আছে বাংলাদেশও। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৩৩ রান।

টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সিলেটে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি নাজমুল হোসেন শান্তর দল। যদিও ইনিংসের শুরু থেকেই নড়বড়ে ছিলেন ওপেনার জাকির। শেষমেশ টাইগার ওপেনারকে মুক্তি দেন এজাজ প্যাটেল।

ইনিংসের ১৩ তম ওভারে প্যাটেলের অফ স্ট্যাম্পে পিচ করা ডেলিভারি পেছনের পায়ে ভর করে খেলতে চেয়েছিলেন জাকির। কিন্তু টার্ন করা বলটি সরাসরি আঘাত করে অফ স্টাম্পে। সমাপ্তি ঘটে জাকির হাসানের অস্বস্তিকর ইনিংসের। ১ চারে ৪১ বলে ১২ রান করেন বাঁহাতি ওপেনার। তার বিদায়ে ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি।

এরপর আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কে নিয়ে লড়তে থাকেন শান্ত। দুজনের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে রানটাও বাড়ছিল বাংলাদেশের। ইতিবাচক ব্যাটিংয়ে জুটির রান ছাড়ায়। তবে লাঞ্চ বিরতিতে যাওয়ার কিছুক্ষণ আগেই বাজে শট খেলতে গিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

গ্লেন ফিলিপসের ফুল টস ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে চেয়েছিলেন শান্ত। কিন্তু ঠিকঠাক খেলতে পারেননি। মিড-অনে ক্যাচ তালুবন্দী করেন কেন উইলিয়ামসন। ফেরার আগে ২ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৩৭ রান করেন শান্ত। তার বিদায়ে ভাঙে ৫৩ রানের দ্বিতীয় উইকেট জুটি।

তৃতীয় উইকেট জুটিতে মাহমুদুল হাসান জয়ের সঙ্গী হন অভিজ্ঞ মুমিনুল হক। বিরতি থেকে ফিরে শুরুতেই ফিফটি তুলে নেন জয়। ৯৩তম বলে এজাজ প্যাটেলকে দারুণ এক কাভার ড্রাইভ মেরে পঞ্চাশ ছুঁয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা আগের টেস্টেও পেয়েছিলেন অর্ধশতকের দেখা। ম্যাচটিতে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। জয়ের সাবধানী ব্যাটিংয়ে ভালো পুঁজির দিকে তাকিয়ে স্বাগতিকরা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান