জমি রক্ষায় প্রাণ গেলো বাবা-ছেলের

news-image

বরিশাল প্রতিনিধি : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাবাকে হত্যার ৮ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রতিপক্ষের হামলায় আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন বিপ্লব তালুকদার (৩৭)।

শনিবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেন নিহতের মামা সিরাজুল হক।

সিরাজুল বলেন, ঘটনার দিন রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিপ্লবকে ঢাকায় পাঠানো হয়। পরদিন ভোরবেলা বিপ্লবকে পঙ্গু হাসপাতালে ভর্তির পর তার পায়ে গেঁথে থাকা টেটা অপারেশনের মাধ্যমে বের করা হয়। এরপরও বিপ্লবের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাত থাকায় তিনি ক্রমাগত আরো অসুস্থ হতে থাকেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শেদ বলেন, নিহত বিপ্লবকে ঢাকার শাহাবাগ থানার অধীনে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার পর বাড়িতে নিয়ে আসা হবে। এ হত্যা মামলায় এজাহারভুক্ত ২৮ আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধাকে হত্যা, তিন ছেলেকে কুপিয়ে জখম

উল্লেখ্য, জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গত ২৯ জুলাই সকাল ৭টার দিকে ওই উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের নুরুল ইসলাম সেপাইর নেতৃত্ব ৩০ থেকে ৩৫ জন ধারালো অস্ত্র, টেটা ও লাঠিসোঁটা নিয়ে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের কেনা জমি দখল করতে যায়। বিষয়টি টের পেয়ে দেলোয়ার ও তার তিন ছেলে ও পুত্রবধূ বাধা সিলে তাদের ওপর হামলা চালানো হয়।

এ সময় মুক্তিযোদ্ধা দেলোয়ারকে কুপিয়ে-পিটিয়ে হত্যা করা হয়। তার তিন ছেলেকে টেটাবিদ্ধ ও কুপিয়ে জখম করা হয়। তাদের হামলার হাত থেকে রক্ষা পায়নি তার পুত্রবধূও। তারা বর্তমানে ঢাকা ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় ৩১ আগস্ট নিহতের ছেলে তরিকুল ইসলাম জুয়েল তালুকদার বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এদের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার