জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা: দুই নারীসহ ১৭ জনের যাবজ্জীবন

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জেরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর গ্রামের সালেহ মোহাম্মদকে পিটিয়ে হত্যার দায়ে দুই নারীসহ ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর ৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ ছাড়া দুই আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা করেছেন।

বুধবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. আব্বাস আলী এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- জয়পুরহাট পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর চকপাড়া গ্রামের হাদিউজ্জামান প্রামাণিক, আরিফুল প্রামাণিক, আবু নাছের প্রামাণিক, শাহজাহান আলী, মোহাম্মদ আলী প্রামাণিক ওরফে লাল মোহাম্মদ, মোহাম্মদ আলী প্রামাণিক, জহির প্রামাণিক, শামছুল আলম প্রামাণিক, সায়েম উদ্দিন প্রামাণিক, ওবাইদুল প্রামাণিক, সইম প্রামাণিক, রহিম প্রামাণিক, আবু বক্কর প্রামাণিক, বানু বেগম ও সাহেরা বেগম। পলাতক দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- আশরাফ আলী প্রামাণিক ও আবু সাঈদ প্রামাণিক।

পানি খেতে চাইলে আসামিরা মরিচের গুঁড়া মিশিয়ে সেই পানি জোর করে পান করান। এতে ঘটনাস্থলেই সালেহ মোহাম্মদ মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই আজিজুল ইসলাম প্রামাণিক বাদী হয়ে থানায় মামলা করেন। পাঁচবিবি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মমিনুল হক মামলাটি তদন্ত করে ওই বছরের ২৪ জুন ২২ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারে সাক্ষ্য ও প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার