জন্মদিনে ছেলের বাবাকে ভালোবাসা জানালো নুসরাত

news-image

বিনোদন প্রতিবেদক : নুসরাত ও যশের সন্তান ঈশানকে নিয়ে চর্চা বরাবরের। তবে, লাইমলাইটে আছেন যশও। নুসরাতের সঙ্গে তার সম্পর্কের সমীরকণ ঠিক কী, সেটা জানতে উৎসাহ কিছু কম নয়। তবে আজ যশের জন্মদিনে ‘ছেলের বাবা’র জন্য বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী ও তৃণমূলের সাংসদ নুসরাত জাহান। নিজের ইনস্টা স্টোরিতে করলেন বিশেষ পোস্ট।

ছেলে হওয়ার পর থেকেই নানা ইভেন্টে যশ আর নুসরতকে দেখা গিয়েছে একসঙ্গে। যশের নতুন ছবি ‘চিনে বাদাম’র মহরতেও একসাথে হাজির ছিলেন তারা। সেসময় নুসরাতকে সিঁদুর পরেও দেখা গিয়েছিল। তবে, কার নামে অভিনেত্রী কপালে সিঁদুর উঠিয়েছেন তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি। যদিও নাম প্রকাশ্যে অনিচ্ছুক নুসরাত ও যশের এক ঘনিষ্ঠ জানিয়েছেন, ২০২০-তেই নাকি বিয়ে করেছেন তারা!

যশের জন্মদিনে বিশেষ বার্তা দিলেন নুসরাত। যশের একটা ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে লিখলেন ‘হ্যাপি বার্থ ডে’। সেই পোস্টে যশকেও ট্যাগ করেছেন তিনি। তবে সব থেকে বেশি চোখে পড়েছে লাল হার্ট ইমোজি!

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান