জন্মদিনে ‘অদ্ভুত’ উপহার পেলেন পুতিন

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭০তম জন্মদিন ছিল গতকাল শুক্রবার। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেই নিজের জন্মদিন উদযাপন করেছেন এই বিশ্ব নেতা। তবে এই জন্মদিনে উদ্ভুত উপহার পেয়েছেন তিনি। জন্মদিনে উপহার হিসেবে একটি ট্রাক্টর ও তরমুজ পেয়েছেন এই রুশ প্রেসিডেন্ট।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নিজের ৭০তম জন্মদিনে একটি ট্রাক্টর উপহার পেয়েছেন পুতিন। বেলারুশ প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো তাকে এই উপহারটি দিয়েছেন।

অন্যদিকে তাজিকিস্তানের প্রেসিডেন্ট থেকে পাহাড়ি তরমুজ উপহার পেয়েছেন তিনি। আর যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জ ও হুমকিকে চূর্ণ করার জন্য উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উন একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

ট্রাক্টর উপহারের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো। নিজের জন্মভূমি সেন্ট পিটারসবার্গে আলোচনার সময় তিনি এ উপহার দিয়েছেন।

বেশ কয়েকটি সাবেক সোভিয়েত দেশের নেতারা সেন্ট পিটাসবার্গের জার আমলের কন্সটান্টিন প্যালেসে জড়ো হয়েছেন। পুতিন সেখানে গতকাল হাজির হলে লুকাশেঙ্কো ট্রাক্টরের একটি সনদ পুতিনের হাতে তুলে দেন।

১৯৯৪ সাল থেকে সাবেক সোভিয়েত দেশ বেলারুশের ক্ষমতায় রয়েছেন লুকাশেঙ্কো। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই পুতিনকে সমর্থন দিয়ে আসছে ইউরোপের এ দেশটি।

এদিকে পুতিন বিরোধীরা জন্মদিন উপলক্ষে তাকে একজন যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করেছেন। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে পুতিন বিরোধীরা পুতিনের একটি মূর্তি তৈরি করেছেন; যেখানে সোনার টয়লেটে নগ্ন হয়ে বসে রয়েছেন পুতিন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান