জন্মদিনেই অন্তঃসত্ত্বার খবর জানালেন শারাপোভা

news-image

স্পোর্টস ডেস্ক : মা হচ্ছেন মারিয়া শারাপোভা। নিজেই এ কথা জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই টেনিস তারকা। গতকাল মঙ্গলবার ছিল শারাপোভার জন্মদিন। সে দিনই ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে লিখেছেন, ‘শুরুটা মূল্যবান। দুজনের জন্য জন্মদিনের কেক খাওয়া সবসময়ই আমার জন্য স্পেশ্যাল। ’

চলতি বছরের শেষে বা ২০২৩ সালের শুরুতে সন্তানের জন্ম দেবেন শারাপোভা। আনন্দবাজারসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে টেনিস থেকে অবসর নিয়েছেন শারাপোভা। সেই বছরই ডিসেম্বরে ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে বাগদানের কথা ঘোষণা করেন তিনি।

একবার করে অস্ট্রেলিয়ান ওপেন (২০০৮), উইম্বলডন (২০০৪) এবং ইউএস ওপেন (২০০৬) জিতেছেন শারাপোভা। দুবার ফরাসি ওপেন (২০১২, ২০১৪) জিতেছেন। রাশিয়ার তিনিই একমাত্র নারী যিনি চারটি গ্র্যান্ড স্লাম জিতেছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান