জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রয়াত সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারকে আটক করা হয়েছে। এছাড়াও জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলমান রয়েছে। পুলিশ যেখানে যাকে সন্দেহ করছে তাকে জিজ্ঞাসাবাদ করছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আকচার লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারির শুভ দ্বারোদঘাটন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে নৌকার প্রার্থী হেরে যাওয়ার প্রশ্নে মন্ত্রী বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। আর রংপুরে এরশাদ সাহেবের বাড়ি হওয়ায় সেখানে জাতীয় পার্টির অবস্থান শক্ত হওয়াটাই স্বাভাবিক।

পরে ঠাকুরগাঁওয়ে মুক্তিযুদ্ধ গ্যালারি স্থাপনের জন্য ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে (ইএসডিও) স্বরাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানান।

এসময় রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ডিইআইজি আব্দুল আলীম, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক শহীদ উজ জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান