জঙ্গলে জোঁকের কবলে মিমি

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী মিমি চক্রবর্তী কাজের মাঝে অবসর সময় পেলেই ব্যাগ গুছিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েন। সম্প্রতি ঘুরতে গিয়েছিলেন সমুদ্র সৈকতে। তবে এবার মিমির ‘ট্যুর ডেস্টিনেশন’ ছিল পাহাড়ে। সেখানে গিয়েই ভয়ংকর বিপদের মুখে পড়তে হয়েছে এ অভিনেত্রীকে।

বর্ষায় পাহাড়ি এলাকায় জোঁকের উপদ্রব বাড়ে। আর একবার জোঁক আঁকড়ে ধরলে তাকে ছাড়ানো কতটা কঠিন, তা প্রায় সকলেরই জানা। সেই জোঁকের কবলে পড়তে হল মিমিকে।

সোমবার (২৭ মে) মিমি তার ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেন । যেখানে দেখা যায়, গোলাপি রঙের চপ্পল থেকে জোঁক উঠে এল একেবারে মিমির হাতে। তারপর জোঁকটাকে নিয়ে আঙুলেই খেলতে দেখা যায় তাকে।

মিমির এই ভিডিও দেখে অনেকেই চমকে উঠেছেন। ভক্তদের মধ্যে অনেকে লবণ ছিটিয়ে দ্রুত জোঁকটিকে সরানোর পরামর্শ দিয়েছেন। কেউ কেউ আবার মিমির এই সাহসের প্রশংসা করেছেন।

আমরিতা নামে এক ভক্ত সেই ভিডিওর নিচে লিখেছেন, ‘ভাই তুমি কি সাহসী আমি হলে চিৎকার করে মরে যেতাম। আরেকজন লিখেছেন, ‘আর একটু ধরে রাখো। তোমাকে এমন চুমু দিবে সারাজীবন মনে রাখবে। পরবর্তী সময়ে বলবে আমায় ছেড়ে দে।’

উল্লেখ্য, কিছু দিন আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মিমির ‘আলাপ’। ছবিতে তার বিপরীতে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। খুব শীঘ্রই শাকিব খানের সঙ্গে তুফান ছবিতে দেখা যাবে মিমিকে। আর এটাই তার প্রথম বাংলাদেশের ডেবিউ ছবি।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার