ছোট বাহনে ‘বড়’ ভাড়া

news-image

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : একদিন পরেই ঈদ। ঘরে ফিরতে হবে। তিন/চারটি ব্যাগ ঈদযাত্রার সঙ্গী। গাদাগাদি করে নৌযান থেকে নেমে ঘাটে এসে হাঁপিয়ে উঠছেন যাত্রীরা।

স্বল্প দূরত্বের যাত্রীদের জন্য ঘাট এলাকায় রয়েছে অসংখ্য থ্রি-হুইলার মাহিন্দ্রা, সিএনজি, ইজিবাইক। এসব গাড়ি উঠতে ভাড়া নিয়ে দর কষাকষি করতে গেলেই পিছিয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। অগত্যা বাড়তি ভাড়া দিয়েই উঠে বসতে হচ্ছে ছোট এসব বাহনে! যাত্রা পথের ক্লান্তিতে বাড়তি ভাড়া গুণেই বাড়ি ফিরতে হচ্ছে যাত্রীদের।

ঘরমুখো যাত্রী মো. কাওসার আলম বলেন, রাজৈর উপজেলার কবিরাজপুর যাব। থ্রি-হুইলার ছাড়া উপায় নাই। দ্বিগুণের বেশি ভাড়া গুনতে হচ্ছে। ৮০ টাকার ভাড়া ২শ টাকা।

শান্তা আক্তার নামের শিবচরের শিরুয়াইলের এক যাত্রী বলেন, ইজিবাইকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। বাড়তি ভাড়া না দিলে যেতে চাচ্ছে না। বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়েই যেতে হচ্ছে।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে রোববার ভোর থেকেই শিবচরের বাংলাবাজার ঘাটে ঘরমুখো মানুষের ভিড় রয়েছে। লঞ্চ, ফেরি আর স্পিডবোট করে পদ্মা পার হয়ে আসছেন হাজারো যাত্রী। বাংলাবাজার ঘাটে নেমে দূরপাল্লার পরিবহনে অতিরিক্ত ভাড়ার টিকিট কেটে গন্তব্যের গাড়িতে উঠছেন তারা।

দূরপাল্লার যানবাহনের পাশাপাশি স্বল্প দূরত্বের ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া নিচ্ছে চালকেরা। বিশেষ করে ঘাট থেকে কাছাকাছি দূরত্বের যাত্রীদের তিনগুণ ভাড়া দিয়ে বাড়ি যেতে হচ্ছে। ব্যাটারি চালিত ইজিবাইক, ভ্যান, সিএনজি, মাহিন্দ্রা গাড়িতে ১শত টাকার ভাড়া নিচ্ছে দেড় থেকে দুইশত টাকা। ২০ টাকার ভাড়া নিচ্ছে ৫০ টাকা। যাত্রীদের চাপ বেশি থাকায় বাধ্য হয়েই যেতে হচ্ছে যাত্রীদের।

ইজিবাইক চালক মো.লাভলু বলেন, ঈদের সময় একটু বাড়তি উপার্জনের জন্য ভাড়া বেশি নিই। ঈদের পরে আবার আগের ভাড়াই নেয়া হয়। যাত্রীরাও খুশি হয়েই দেয়।

আরেক চালক মো. হান্নান বলেন, সারা বছরই স্বাভাবিক ভাড়া রাখি। ঈদের সময় সবারই বাড়তি খরচ হয়। আমরা দরিদ্র মানুষ। এ সময় একটু বাড়তি ভাড়া নিয়ে থাকি।

ঈদে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে রাজধানী ঢাকা ছাড়ছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লক্ষাধিক মানুষ। বাড়ি ফিরতেই হবে। বাড়তি ভাড়াসহ শত ভোগান্তি মাথায় নিয়ে হাসি মুখে ফিরছেন তারা।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে করতে ঘাট এলাকায় পর্যাপ্ত পুলিশ রয়েছে। যাত্রীরা যাতে ঘাটে হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষ নজরও রাখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান